1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে ভাঙনের ফলে প্লাবিত হয়েছে ১০ গ্রাম / দৈনিক প্রথম সময়

ফেনী জেলা প্রতিনিধি |
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
মুহুরীর নদীর ৩ স্থানে বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে ভাঙনের ফলে প্লাবিত হয়েছে ১০ গ্রাম। নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে, পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকায় মুহুরী নদীর নদী রক্ষা বাঁধের ভাঙন দেখা দেয়। এতে দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রাম ও সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রাম, পরশুরামের সাতকুচিয়া, জয়পুরসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়াও ফুলগাজী বাজারসহ বিভিন্ন এলাকায় প্লাবন তরান্বিত হচ্ছে। দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবনের পানিতে ডুবে রয়েছে রাস্তা ঘাট, ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ।

স্থানীয়রা জানায়, ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলেই নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে তারা চরম ক্ষতির সম্মুখীন হয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। পানির অতিরিক্ত চাপের কারণে বাঁধের ভাঙন তৈরি হয়েছে। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা গ্রহণ করবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD