1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সোনাগাজীতে কিশোরী গণধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন (৩৫) ও তার সহযোগী রিয়াদকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
ইমাম হোসেন চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সেনেরখীল গ্রামের আবু ইউসুফের ছেলে। তার সহযোগী রিয়াদ লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সিরাজের ছেলে। ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানায়, ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে গত বুধবার দুপুরে অটোরিকশায় করে রিয়াদ ইমামের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে কাজীরহাটের মিশু মার্কেটের দ্বিতীয়তলায় একটি বাসায় নিয়ে আটকে রেখে রাতভর রিয়াদ ও ইমাম পালাক্রমে ধর্ষণ করে। এর পর তারা বাইরে থেকে দরজায় তালা বন্ধ করে কিশোরীকে বন্দি রেখে চলে যায়।
পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে বাসা থেকে বের করে রিয়াদ ও ইমাম ৬০০ টাকা দিয়ে ইমামের বাড়িতে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন এসে তাকে ইমামের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা না করতে ওই কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসামিরা। পরে কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও তার সহযোগী রিয়াদকে আসামি করে ধর্ষণ মামলা করেন। শনিবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD