1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে রোড মার্চে পথ সভায়  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন-সরকারের পদত্যাগ প্রশ্নে আর ছাড় নয়।

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সরকারের পদত্যাগ প্রশ্নে আর কোনো ছাড় নয়, আপস হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রোড লমার্চের মাঝপথে ফেনীর মহিপালে এক পথসভায় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমান ৮ হাজার মাইল দূর থেকে প্রতিদিন আমাদের কে নির্দেশ দিচ্ছেন, পরিচালনা করছেন। তার কাছে আপনারা প্রতিজ্ঞা করেন যে, আপনারা আর ছাড় দেবেন না, কোনো আপস মেনে নেয়া হবে না।সরকার পতনের আন্দোলনে সারাদেশের মানুষ এক হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আহা কি মজা! এরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। কারণ তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে ১০টা আসনও পাবে না। সেজন্য ওরা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়।

রোডমার্চে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার অভিযোগ করে তিনি বলেন, এখানে আমাদের প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের স্ত্রী হাসনা মওদুদ বসে আছেন, দেশ-বিদেশে অনেকে তাকে চিনেন, রোড মার্চে আসার সময়ে ১৯টা গাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এখন শুনলাম এই হামলার ঘটনা ঘটেছে ওবায়দুল কাদের সাহেবের বাড়ির সামনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, গতকাল উনি কি বললেন, শুনেছেন আপস হয়েছে। এদের তলে তলে আপস হয়। কার সাথে আপস হলো? কোথায় আপস হলো? এবার কেউ আপস করবে না।

ফেনীর সন্তান চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর সরকারের নির্দয় আচরণের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই নেত্রী আজকে গণতন্ত্রের পতাকা তুলে ধরেছেন। সেই নেত্রী আমাদের মা, আপনাদের মেয়ে। তিনি আজকে চিকিৎসার সুযোগ পান না। ডাক্তাররা বলেছেন, তাকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা সম্পর্কে অবৈধ প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তা নিয়ে বলার আমাদের ভাষা নাই। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুপুরে ফেনীর মহিপালে উড়াল সেতুর পাশে এই পথসভা হয়।

ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিবুলল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারির সঞ্চালনায় পথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদীন ফারুক, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, আবুল খায়ের ভুঁইয়া, হাসনা মওদুদ, কেন্দ্রীয় নেতা মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী ও রেহানা আখতার রানু প্রমুখ বক্তব্য রাখেন। পথসভা শেষে রোডমার্চ চট্টগ্রামের পথে রওনা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD