1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সোনাগাজী থেকে অপহৃত কলেজ ছাত্র সিফাত ফেনীতে উদ্ধার, ঘটনায় সাইফ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

সোনাগাজী থেকে অপহৃত সিফায়েত উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে কে মঙ্গলবার বিকালে ফেনী শহরের নূরীয়া পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত মো. সাইফ (২o) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্ত ভোগীর পরিবার ও পুলিশ জানায়, ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কেফায়েত উল্যাহর ছেলে সিফায়েত উল্যাহকে তুলে আনতে সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই সোহেবের নেতৃত্বে ৫-৬জন যুবক তার বাড়িতে হানা দিয়ে তল্লাশী চালায়।

এ সময় সিফায়েত ভাদাদিয়া গ্রামের খালার বাড়িতে ছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ফোনে ডেকে নিয়ে ফেনী শহরের নূরীয়া পাড়ার একটি বাসায় তাকে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায়। সকালে তার পিতার মুঠোফোনে ফোন দিয়ে দুর্বৃত্তরা ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উপায়ন্ত না দেখে পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে এবং ফেনী থানায় অভিযোগ করলে পুলিশ ওই ছাত্রকে উদ্ধারে নামে। বিকাল সাড়ে পাঁচটার দিকে নূরীয়া পাড়া থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতের পিতা কেফায়েত উল্যাহ বাদী হয়ে মো. সোহেব, মো. সাইফ, ফুলগাজী উপজেলার সাকিল ও আরিফ সহ ৪ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ফেনী মডেল থানার সহকারি উপ-পরিদর্শক কেশব কুমার দাস অপহৃতকে উদ্ধার ও এক জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD