সামাজিক মাধ্যমে নিজের নামে ফেইক আইডি খুলে মিথ্যা তথ্য ছড়ানো ও বিভন্নি জনের কাছে টাকা দাবি করার অভিযোগে সাধারণ ডাইরি (জিডি) করেছেন অনুসন্ধান ব্লাড ব্যাংক (OBB) এর সদস্য সুচনা রশিদ ফারিয়া।
(১৪ অক্টোবর) শনিবার দুপুরে ছাগলনাইয়া থানায়
এই ফেক আইডি নামে অজ্ঞাতনামা ব্যক্তি বিরুদ্ধে জিডি করেন তিনি।
সাধারণ ডায়েরির বিষয়ে সুচনা রশিদ ফারিয়া বলেন, গতকাল (১৩ অক্টোবর) শুক্রবার বিকাল থেকে “Fa Riya” যাহর লিংক হচ্ছে- https://www.facebook.com/profile.php?id=61552087781559&mibextid=ZbWKwL
নামে একটি আইডিতে আমার ছবি আপলোড করতে থাকে। প্রথমে ভাবি কেউ হয়তো ভুল করে করেছে আবার বন্ধ করে দিবে, কিন্তু গত শুক্রবার আমাকে কয়েকজনে বলেন , ওই আইডি থেকে আমার কথা বলে টাকা চাচ্ছে । এবং বিভিন্ন জনকে খারাপ খারাপ মেসেজ দিচ্ছেন তাই বাধ্য হয়েই আজ জিডি করলাম।
তিনি আরো বলেন, কেউ হয়তো আড়ালে
থেকে আমার সম্মান হানির চেষ্টা করছে।
আমরা যারা মানবিক কাজ করি তাদের সামাজিক একটা মর্যাদা আছে। এরকম চলতে থাকলে ভক্তদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক খবর পৌঁছবে। তাই আমার অবস্থান পরিষ্কার করার জন্য আইনি পদক্ষেপ নিয়েছি। আমি চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।