1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে দুর্গোৎসব উপলক্ষে মেয়র সাজেল চৌধুরীর ৩ লক্ষ ৫০ হাজার অনুদান

মোঃ মহি উদ্দিন পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পরশুরাম পৌর এলাকার ৭ টি পূজামন্ডপে ৩ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

গতকাল শুক্রবার (২০অক্টোবর) পরশুরাম পৌরসভার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।

পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের ব্যক্তিগত সহকারি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস ফেনীর সময় কে জানান,
দুর্গোৎসবের জন্য প্রতিটি মন্দিরে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এটা মেয়র সাজেল চৌধুরীর পারিবারিক উদ্যেগে প্রদান করা হয়।

এ সময় শ্রী শ্রী মা মাঁতঙ্গী মন্দিরের সভাপতি মনোতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহাসহ
বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়া আর-ও উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আব্দুল খালেক। প্যানেল মেয়র আবু শাহাদাৎ চৌধুরী লিটন,সদর কাউন্সিলর এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ফেনীর সময় কে জানান আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রধানমন্ত্রীর সাবেক পাটোকল অফিসার ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু’র পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত দুর্গোৎসবের আনন্দকে বাড়িয়ে দিতে আর্থিক সহযোগিতা প্রতিবছর ন্যায় এবছরও দেয়া হয়েছে। এছাড়াও দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজা উদযাপন কমিটি ও দর্শনার্থীদের সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD