সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রাকিবকে সভাপতি ও সাইফুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করা হয়। শুক্রবার (১৩ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইউনুছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২ বছর মেয়াদি ৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুর রহিম আসিফ, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম রিমন, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনিকা আফরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিয়াজ। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. সজিব মজুমদার। নবগঠিত কমিটির সভাপতি মো. রাকিব দৈনিক ডিজিটাল সময় কে বলেন, স্বেচ্ছায় রক্তদানকে উদ্দেশ্য করে পথচলা শুরু করলেও ধীরে ধীরে এ সংগঠনের কাজের পরিধি বাড়তে থাকে। এজন্য সবচেয়ে বড় অবদান সংগঠনের
উপদেষ্টা এবং সদস্যদের আন্তরিকতা। অতীতের ন্যায় আশাকরি নতুন কমিটিও সবসময় সুবিধাবঞ্চিত মানুষের সেবায় পাশে দাঁড়াতে পারবে। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন বলেন, সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কাজের পরিধি আরো বাড়বে বলে প্রত্যাশা করছি। প্রতিষ্ঠার ৭ বছরে এ সংগঠনের পক্ষ থেকে জেলার ১০ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে রক্তদান, করোনাকালীন দুস্থ মানুষদের খাদ্যসহায়তা, দরিদ্র পরিবারকে সহায়তা, শীত ও ঈদবস্ত্র প্রদানসহ মানবসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে সংগঠনে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ এপ্রিল ৫ জন তরুণ একত্রিত হয়েছে।