1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে জমজম পানি কারখানা সিলগালা

ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

ফেনীতে জমজম পানি কারখানা সিলগালা বিএসটিআই হতে ড্রিংকিং ওয়াটার পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করেই করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ফেনীর জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারাখানা সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলায় আজিজ ফাজিলপুর এলাকায় বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার নেতৃত্ব অভিযান চালায়।

বিএসটিআই জানান, জমজম পিউর ড্রিংকিং ওয়াটার কারখানায় বিএসটিআই থেকে ড্রিংকিং ওয়াটার পণ্যের গুন গত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি করার সত্যতা পাওয়া যায়। অভিযান কালে কারখানার মালিক ও কর্মচারীদের পাওয়া না গেলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রবিধানমালা-২০২২ এর ২৬ ধারা মোতাবেক কারখানাটি সীলগালা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম), এ ছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধি বৃন্দ ও দাগনভূঞা থানা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জমজম কারখানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাইসেন্স বিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশের সকল কারখানার বিরুদ্ধে জনস্বার্থে অভিযান চলমান থাকবে। তিনি বলেন, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে জারের পানি পানে আমাদের সচেতন হতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD