1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফুলগাজীতে এমপি শিরীন আখতারের উদ্যোগে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও চারা গাছ বিতরণ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

ফেনীর ফুলগাজীতে বিভিন্ন ক্লাব, বেকার, দরিদ্র নারী ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ শিরিন আখতার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেকে স্বর্ণিভর করতে সকল মহিলাদের হাতের কাজ শিখে রাখা জরুরী। আপনাদেরকে সেলাই মেশিন উপহার দিচ্ছি। এর সঠিক ব্যবহার করে আপনারা স্বাবলম্বী হোন। পাশাপাশি সামনে জাতীয় নির্বাচন, এ নির্বাচনে দেশকে শান্তিতে রাখতে আওয়ামিলীগকে পূণরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। তারা চায় তত্বাবধায়াক সরকার। তাদের এ আশা কখনো পূরন হবে না। সংবিধান অনুযায়ী আগামি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈধ্য, ফেনী সমাচার পত্রিকার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল হক রাসেদ, জাসদ নেতা আবুল খায়েরসহ প্রমুখ।

অনুষ্ঠানে ২০টি ক্লাবে খেলার সামগ্রী, ২৫ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও ৪০০ শত চারাগাছ বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD