আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেনী গণমানুষের নেতা আালা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে স্থানীয় তৃনমুল আওয়ামী লীগ যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্স মাহমুদ ইউনিয়ন সদস্য ফয়েজ উল্যা মামুন এর পরিচালনায় বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুইঁয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল ইসলাম মহিম। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল আহম্মদ, মজুমদার , সদর কাউন্সিল এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহি উদ্দিন রবি।বক্স মাহমুদ ইউনিয়নে সহ সভাপতি মালাচাঁন, বক্স মাহমুদ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি আবদুর বারেক মজুমদার
উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বক্স মাহমুদ ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি নয়ন প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আজ কে আমরা বক্তব্য দিবনা।কারোর ব্যাক্তিগত বক্তব্য শুনবনা।আমার বাবার সমতুল্য মাথায় টুপি দেওয়া যারা আছেন আপনাদের বক্তব্য শুনব।কিভাবে আমরা দ্বাদশ সংসদ নির্বাচন করব।আপনাদের পরামর্শ অনুসারে আমরা সিদ্ধান্ত নিব।বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের কোনো অনুষ্ঠানে আসলে আমার মন এমনই ভালো থাকে। অন্যন্যা ইউনিয়ন থেকে বক্স মাহমুদ ইউনিয়নে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ডাক দেওয়ার সাথে সাথে সাড়া পাওয়া যায়।এছাড়া তিনি আরও বলেন আমরা আপনাদের পরামর্শ অনুসারে মানুষের ডোর টু ডোর যাব। কি ভাবে দল বল নির্বিশেষে সবাই সাথে সুসম্পর্ক রেখে সবার ভোট নাসিম ভাইয়ের জন্য নৌকার পক্ষে নিয়ে আসতে পারি আমারা কাজ করব।