পরশুরামে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন রাহবার আয়োজিত সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০.৩০ মিনিটের সময় থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরশুরাম উপজেলা ৩ টি কেন্দ্রে এই কুইজ প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ (সাঃ) এর সংক্ষিপ্ত জীবনীর উপর ভিত্তি করে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই কুইজ প্রতিযোগিতায় তিন টি কেন্দ্রে প্রায় ১৮০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আফরোজা হাবিব শাপলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম সরকারি মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ, ফেনী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, পরশুরাম মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ বাবর, বাঁশ পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম মজুমদার,।
পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক হুমায়ুন কবির নোমানী,সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম মজুমদার, মির্জানগর তৌহিদ একাডেমি পরিদর্শন করেন রাহবার সভাপতি ইয়াছিন আরাফাত মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলা উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল্লা প্রমূখ।
অরাজনৈতিক সংগঠন বাহবার এর সভাপতি ইয়াছিন আরাফাত ফেনীর সময় কে জানান, পরশুরাম উপজেলার প্রাণ কেন্দ্র পরশুরাম মডেল সরকারি পাইলট হাই স্কুল,পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, এবং মির্জানগর তৌহিদ একাডেমি মোট তিনটি কেন্দ্রে প্রায় ১৮০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।এবং খুবই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই কুইজ প্রতিযোগিতা আয়োজন সম্পূর্ণ হয়