সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পরশুরাম উপজেলা ছাত্র লীগ। গতকাল শনিবার ২৮ অক্টোবর সকাল থেকে উপজেলা, পৌর,কলেজ ছাত্র লীগের নেতারা পরশুরাম বাজারে কলেজ মোড়,ডাকবাংলো মোড়,উপজেলা দলিয় কার্যালয় সামনে সারাদিন মহড়া দেয়।বিকেল ১২ টার পর বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেয় পরশুরাম উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুর আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল।
এছাড়া আর-ও উপস্থিত ছিলেন পরশুরাম কলেজ ছাত্র লীগের সভাপতি ইলিয়াস হোসেন শাহীন,পৌরছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জিএম সোহেল, বক্স মাহমুদ ইউনিয়নে ছাত্র লীগের সভাপতি শিমুল ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক শিশির চৌধুরী, নাইমুর রহমান আরমান,এছাড়া উপজেলা ছাত্র লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।