1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ফেনীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কর্মসূচির প্রথম দিনে যান চলাচল ও ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক।

অবরোধে বিএনপিকে রাস্তায় দেখা না গেলেও সকাল ৭টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেট এলাকা থেকে ঝটিকা মিছিল করে জামায়াত।

এদিকে, সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা গেছে। তবে শহরের মহিপাল থেকে দূরপাল্লার কোনো যান চলাচল দেখতে পাওয়া যায়নি। ফেনী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ট্রেন চলাচল স্বাভাবিক। সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। এছাড়া সুবর্ণা ও মেঘনা ট্রেনও অতিক্রম করেছে।

শহরের ট্রাংক রোড, মহিপাল, শান্তি কোম্পানি রোডসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবি টহল করতে দেখা গেছে। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে বিজিবি ও র‍্যাব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD