1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে ১দিনেই বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের নামে ৮ মামলা, গ্রেপ্তার ৪৪

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ফেনীতে একদিনেই বিএনপি- জামায়াতের নেতা-কর্মীদের নামে ৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ৩০ অক্টোবর জেলার ৫টি থানায় ভাংচুর ও নাশতার অভিযোগে এ-সব মামলা দায়ের করে পুলিশ।

এর মধ্যে ফেনী মডেল থানার ৪টি মামলায় ৭৯ জনকে, দাগনভূঞা থানায় একটি মামলায় ২৮ জনকে, সোনাগাজী মডেল থানায় একটি মামলায় ১৪ জনকে, ছাগলনাইয়া থানায় একটি মামলায় ১১ জনকে এবং ফুলগাজী থানায় একটি মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। এর আগে রোববার ২৯ অক্টোবর বিএনপি- জামায়াতের ডাকা হরতালের দিন রাতে একই অভিযোগে জেলার বিভিন্ন উপজেলায় সরকার বিরোধী ওই দুটি দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর মধ্যে ফেনী মডেল থানায় ২৩ জন, সোনাগাজী মডেল থানায় ১১ জন, দাগনভূঞা থানায় ৬ জন,ছাগলনাইয়া থানায় ২জন ও ফুলগাজী থানায় ২ জন বিএনপি- জামায়াত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর সোমবার দায়েরকৃত ওই ৮টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো.জাকির হাসান নাশতার অভিযোগে দায়েরকৃত এ-সব মামলা ও জেলার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ এ আইনী ব্যবস্থা গ্রহণ করেছে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD