শেখ হাসিনার পদত্যাগ সহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পরশুরাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক,সদস্য সচিব সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপি আহ্বায়ক সাবেক কমিশনার কাজী ইউসুফ মাহফুজের নেতৃত্বে ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল পরশুরামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ,সাবেক কমিশনার মাঈনউদ্দিন সেলিম,চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রাশেদ,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম,আবুল খায়ের লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক লোকমান হোসেন শিপন,কাজী জহিরুল করিম জনি,যুবনেতা কাইয়ুম,বিএনপি নেতা আব্দুল কাদের জন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম খন্দকার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূঁইয়া সুমন সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি,যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।