1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরাম পৌর আওয়ামী লীগের উদ্যেগে বিএনপি, জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

মোঃ মহি উদ্দিন পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরশুরাম উপজেলা নিজ গ্রামের জনগনের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে এবং বিএনপি জামায়াতে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসুল আহমেদ স্বপনের সঞ্চালনায় এবং শহিদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে গতকাল শুক্রবার ১০ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুলে মাঠে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই উপজেলার কৃতি সন্তান, শিক্ষা অনুরাগী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।তিনি তাঁর বক্তব্য বলেন, আমার আগে যারা বক্তব্য দিয়েছে তারা সবাই বলে নির্বাচন আসলে ভোট করেন, ভোট করেন। আমি আমার জীবন একটি সিদ্ধান্ত নিতে চাইছি,ভোট করবো না নিরিবিলি জীবন যাপন করব।এখন আবার যে কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে । যদি আপনারা সবাই দুই হাত তুলে আমাকে আশ্বাস দেন তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবার দলীয়ভাবে মনোনয়ন চাইবো।আপনারা সবাই একএকজন নাসিম হয়ে কাজ করতে হবে। ডোর টু ডোর ভোট চাইতে হবে। সমাবেশে যারা আসছেন সবাই ১০/১৫ টি ভোট সংগ্রহ করে দিতে হবে। ফেনী ১ আসনে ৩ লক্ষ ভোটার আছে। কম পক্ষে ২ লক্ষ ভোট নৌকার পক্ষে আসতে হবে। আমি আপনাদের সন্তান আপনারা আমাকে দলিয় প্রার্থী হিসেবে কাজ করলে হবে না।সর্বদলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করে ভোট করতে হবে। ভোট লাই এবং ডুলায় করে আনা যায় না।কয়েক লাই দিলে ভোট শেষ হয়ে যাবে এমন মনে করলে হবে না। আমি উন্নয়ন করে আপনাদের কাছে এসেছি। আমার উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং স্কুল নেই। মাদ্রাসা নেই, রাস্তা, ঘাট,পুল কালবার্ট নেই। ক্ষমতা দিয়ে কাজ হয় না।মনমানসিকতা লাগে, গ্রামের প্রতি দরদ লাগে। আমি সুযোগ পাইছি আপনাদের জন্য কিছু করছি। আমার আরও কিছু করার মনমানসিকা আছে। এই এলাকায় আয়ের ব্যবস্থা করে জীবন যাত্রার মান উন্নয়ন করতে চাই। নাসিম কলেজে পশ্চিম পাশে একটি আইটি সেন্টার হবে। যার বরাদ্দ ১৫০ কোটি টাকার। আপনাদের সন্তানেরা এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিদেশ গেলে ১/১৫০ লক্ষ টাকা আয় করতে পারবে। এই আইটি সেন্টার প্রতিটি জেলায় একটি হবে। ফেনী জেলার আইটি সেন্টার আমি পরশুরাম বাসীর জন্য বরাদ্দ করে দিয়েছি। ক্ষমতা দিয়ে নয়, আপনাদের জন্য আন্তরিকতা দিয়ে। ভালোবাসা আমি সব কাজই করার চেষ্টা করছি। আমি কাজ করার জন্য পরিবেশ পাইছি। আপনাদের উপজেলার চেয়ারম্যান কামাল আমার কাছে যাই, যাই বলতো। কোলাপাড়ার ব্রিজ,অনন্ত পুরের রাস্তা, অমুক স্কুল, এভাবে ঘাড়ের ওপর বসে থাকতো। আমি কখনো বিরক্ত হয় নি।কাজ করার চেষ্টা করছি। সবার মন রক্ষা করার চেষ্টা করছি। আরেক জন ছিল ফুলগাজীর একরাম। এখন দুনিয়ায় নেই। তারও কাজ করার মনমানসিকতা ছিল।
অনেক পড়া লেখা শেষ করে গ্রামগঞ্জের কথা বুলে যায়।কিন্তু আমি কাউকে বুলিনি।আমি কাজ করার সুযোগ পাইছি কাজ করছি। কাজ করতে ক্ষমতা লাগেনা, কাজ করতে মন মানসিকতা লাগে। আমি নাসিম এক অনুমতিতে ৪২ টি স্কুলের ভবন বরাদ্দ করছি।মাননীয় প্রধান মন্ত্রী আপনাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা ভাতা,মাতৃত্ব কালীন ভাতা,বয়স্ক ভাতা,মুক্তিযোদ্ধাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন।

নাসিম বলেন প্রতি মাসে আমি তখন তিনবার আসতাম এখনো তিনবারই আসি।আমি আসলে সকালে হাঁটি হাটতে হাঁটেতে হাঁটতে কার কি সমস্যা এগুলো অনুভব করি। সমস্যা সমাধান করার জন্য মন থেকে চেষ্টা করি।ভবিৎতে আরও বেশি করব। যদি আপনারা আমাকে সুযোগ করে দেন।আমার জীবন প্রথম ১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তখন থেকে মানুষের সেবা করার বড়ো ধরনের সুযোগ পাই।
কাজ করার যখন সুযোগ পাইছি, তখন কাজ করছি।আরও করতে চাই। মরণের আগ পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। আপনারা আমাকে ভোট দিলেও আছি, না দিলেও আছি। কোথাও যাওয়ার আমার সুযোগ নেই। আমার বাপ, দাদার জন্ম এখানে। আবার কবরও এখানে। আমার জন্ম এখানে, দাপনও এখানেই হবে।

নাসিম চৌধুরী আরও বলেন আমার জীবনে বাকি সময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমাকে বিগত কয়েক বছর ধরে যে যেখানে পায়,সামনে এবং পিছনে থেকে সবাই বলেন ভোট করেন,ভোট করেন। কিন্তু এবার আপনাদের অনুমতি পেলে, প্রত্যেক নাসিম হয়ে কাজ করবেন বললে,হাত তুলে প্রতিঙ্গা করে বললে, ডোর টু ডোর যাবেন এই কথা সম্মত দিলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইবো। আমি ছাত্র জীবন থেকে আপনাদের পাশে আসি এবং মরনের আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে সময় কাটাতে চাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আজ পর্যন্ত একটাকা হারাম উপর্জন করে নাই।আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ, পরশুরাম ডায়াবেটিস হাসপাতাল, নরনীয়া পজির উদ্দিন আহমেদ চৌধুরী হাইস্কুল,ধনীকুন্ডা নাসিম দাখিল মাদ্রাসা, কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়।ফেনী ইউনিভার্সিটি এই সব প্রতিষ্ঠান আমার অর্থায়নে করছি।
এখানে আর কেউ প্রার্থী হলে তাকে জিজ্ঞেস করবেন? কি কাজ করে আঁইছেন, পরে কাজ করলে হবেনা ।আমি নাসিম কাজ করে ভোট করার জন্য অনুমতি চাইতে আইছি।আপনারা ভোট দিলে আমি আছি, আর না দিলেও আমি আছি। আপনাদেরকে ছেড়ে যাওয়ার মতো আমার আর কোথাও রাস্তা নেই।

এছাড়া আর-ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার,ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জালাল উদ্দীন, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর সভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
এছাড়া ও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের, শ্রমিক লীগ,কৃষক লীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ পৌর সভার ৯ টি ওয়ার্ডের কমিশনারদের নেতৃত্বে সর্স্তরের জনগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD