1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনী পৌর আওয়ামী লীগের মহিলা সমাবেশে ৬ হাজার নারী পেল বিছানা চাদর

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে নারীরা আজ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নারীরা স্পিকার, এসপি, ডিসিসহ রাষ্টীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক মহিলা। উনার মতো ধার্মিক মহিলা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্য কোথাও আছে কি না আমার জানা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী এক সঙ্গে ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামের প্রতি, জাতির প্রতি উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সোমবার ১৩ নভেম্বর বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব বলেন এমপি নিজাম হাজারী। ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনি, ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী। মহিলা আওয়ামী লীগের দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ছবি ও ১৩ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছম আনজু মান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ১৮ ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর বৃন্দ।

সমাবেশে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৬ হাজার নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে নারী নেত্রী ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত প্রত্যেক নারীকে নিজাম হাজারীর পক্ষ থেকে বিছানার চাদর উপহার দেওয়া হয়। জবাবে ১৮টি ওয়ার্ডের নারী নেত্রীরা তাদের পক্ষ থেকে নিজাম হাজারীকে শুভেচ্ছা উপহার হাঁস মুরগি, পিঠা, নকশি কাঁথা, নৌকা, দেয়াল মেট, তুলে দেন। সমাবেশে ফেনী পৌরসভার বিগত সময়ে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD