পরশুরামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম মডেল (ক্যাডেট) মাদ্রসায় অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরুস্কার বিতরনী এবং ৫ম শ্রেণীর ছাত্র /ছাত্রী বিদায় উপলক্ষে মিলাদ মাহফিলে আয়োজন করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর শনিবার সকাল ৯:৩০ মিমিটে মাদ্রাসার অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিম, পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক এনাম, আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ ফারুক, ফুলগাজী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ জালাল উদ্দীন মজুমদার, পরশুরাম পৌর যুবলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী কামরুল, চাঁদগাজী মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ শফিক আহমেদ, অত্র মাদ্রাসার সম্মানীত শিক্ষক, শিক্ষিকা বৃন্দ,সম্মানিত অভিভাবক বৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী। পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মাসুদ রানা,সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম।
অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান নুর মোস্তফা জীবন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরশুরাম মডেল (ক্যাডেট) মাদরাসার পরিচালক ও ফুলগাজী শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ মাঈদ উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার ছাত্র ছাত্রী ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রসা এবং চট্টগ্রাম আহমদিয়া সুন্নিয়া জামিয়া মাদ্রাসায় ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। এবং সুনামের সহিত পাঠদান করছে। এবং উপজেলা পর্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ করে জেলা এবং বিভাগীয় পর্যায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানের চলমান শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।