1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে নাশকতা মামলা আসামির লাশ উদ্ধার

সনাতন সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

গুড়ার শেরপুরে আব্দুল মতিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। নিহত আব্দুল মতিন উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইন গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ধানকাটা শ্রমিকেরা ওই গ্রামের কাছাকাছি খারির নিকটে একটি জমিতে ধান কাটার জন্য যায়। এ সময় তারা জমির মধ্যে গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিনকে পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে লাশটি উদ্ধার করে শেরপুর থানা পুলিশ ‌
এ ঘটনায় পুলিশ সুপার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিয়ার এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য চলতি মাসের গত ১৫ তারিখে বিএনপির অবরোধ কর্মসূচি পালনকালে আওয়ামীলীগ, বিএনপি পুলিশের ত্রিমুখী সংঘর্ষে উভয় দলের বেশকিছু নেতা কর্মী এবং ওসিসহ ৫জন পুলিশ আহত হয়।
এ ঘটনায় শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) হোসেন আলী বাদী হয়ে নামীয় ৬৭ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করে। সেই মামলার ৬৪ নম্বর আসামি ছিল আব্দুল মতিন। গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিল বলে জানাগেছে।
জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD