ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উক্ত স্কুলের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র সূত্র ধরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক এবিএম নিজাম উদ্দিন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ছাগলনাইয়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহেনা আক্তার ও অভিভাবক ও সমাজকর্মী পারভীন সুলতানা নূপুর।
বক্তৃতা করেন,সহকারী শিক্ষিকা জান্নাতুল আরা,কামরুন নাহার,মতিউন নাহার সুলতানা, ফারজানা শামীম হক,লিপিকা রানী কর্মকার,নাফিজ নুরজাত ও শিক্ষার্থী জান্নাতুল তাসফিয়া প্রমূখ।
এসময় ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে হামদ নাত,গজল,পল্লীগীতি, লালনগীতি, নৃত্য প্রতিযোগীতা ও র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়।