আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী- ১ আসনে আ.লীগ মনোনয়ন প্রার্থী ঘোষণার পর গতকাল ২৮ মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটের সময় পরশুরাম আগমন করলে ফুলেল শুভেচছা দেওয়ায় জন্য হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত নাসিম চৌধুরী।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ থেকে পরশুরাম উত্তর বাজার পযর্ন্ত হাজারো মানুষে ঢল নেমে আসে। উপজেলা আওয়ামী লীগ, বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদ,চিথলিয়া ইউনিয়ন পরিষদ, পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানিয়ে মুহুর্মুহু শ্লোগান দেন।এসময়ে নাসিম চৌধুরী হাত তুলে সবাই কে অভিনন্দন জানান। পরশুরাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করলে নেতা কর্মীদের উদ্দেশ্যে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন বক্তব্য রাখেন ৭ই জানুয়ারি দলিয় প্রার্থী প্রিয় অভিভাবক নাসিম চৌধুরীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন।দলবল নির্বিশেষে পরশুরাম উপজেলা বাসীর প্রতি বিশেষ অনুরোধ রাখেন। ২৯ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম প্রিয় নেতা নাসিম উপজেলা নেতা কর্মীদেরকে নিয়ে মনোনয়ন ফরম জমা দিবেন। এছাড়া আরও বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রসুল আহমেদ স্বপন,বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুইঁয়া।