1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর ৩টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

ফেনীর ৩টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন পত্র বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

ফেনী-১ আসনে (পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল করা হয়েছে।ফেনী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ১০জনের মধ্যে বৈধ ৮ বাতিল ২

ফেনী-২ আসনে ২ জনের মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, সতন্ত্র প্রার্থী এ এস এম আনোয়ারুল করীম।

মনোনয়ন বৈধ হলো যাদের তারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ভূইয়া সবুজ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খন্দকার নজরুল ইসমাল, বাংলাদেশ ইসলামি ফ্রান্টের মনোনীত প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী মো: নুরুল আমিন ভূইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী আবুল হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী মো: হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছামৎ শাহিনা আক্তার বলেন, মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ফেনী-২ আসনে ১০ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া এ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ফেনী-৩ দাগনভূঞা ও সোনাগাজী, আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ, ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD