1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বেগুনে ১৬০০ পিস ইয়াবা !

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

মাদক কারবারিদের নতুন কৌশল, ইতিপূর্বে ফেনীতে আখের মধ্যে পেটের ভিতর এবং বায়ু পথে ইয়াবা পাচার কারী গ্রেফতার হলে ও এবার ফেনীতে বেগুনে ভরে ইয়াবা পাচার করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার ৬ ডিসেম্বর দুপুরে ফেনী- নোয়াখালী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা বাসে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)।

পুলিশের ধারণা, আটক নারীর পেটেও ইয়াবা রয়েছে। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় সড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহ ভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। সবজি গুলোর মধ্যে একটি বেগুনের মধ্যে পাওয়া যায় ১৬০০ পিস ইয়াবা।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীকে হাসপাতলে নেওয়া হয়েছে। পেটে ইয়াবা আছে কি না পরীক্ষা করে দেখা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD