1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে মর্গের সামনে সন্তানের লাশের জন্য ২৬ ঘণ্টার অপেক্ষা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আদরের সন্তানের মরদেহ। পারিবারিক কবরস্থানে জন্য প্রস্তুত কবর। আর মর্গের বাইরে মরদেহের জন্য অপেক্ষা স্বজনদের। অবশেষে ময়নাতদন্ত সম্পন্ন হলো ২৬ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে দিনভর অসহায়ের মতো হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে থাকেন স্বজনরা।এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে। ২৬ ঘণ্টা পর সোমবার ১১ ডিসেম্বর দুপুরের দিকে মরদেহ বুঝে পায় পরিবার।

জানা যায়, শনিবার ৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার আবু বক্করের ঘর থেকে তার বড় ছেলে আবু সাঈদের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনরা। নিজ শয়নকক্ষে গলায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাকে উদ্ধার করে ওইদিন রাত ২টার দিকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠান। এরপর কেটে গেছে পুরো একটা দিন। রোববার ১০ ডিসেম্বর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করলেও সময় শেষ হয়ে যাওয়ার অজুহাতে মরদেহের ময়নাতদন্ত করেননি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম সুমন।

নিহতের মামা আবদুল খালেক বলেন, আমার ভাগিনা এলাকায় একটি সুতার মিলে কাজ করতো। সেখানে স্বর্ণা নামে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জেনেছি। ওইদিনও আত্মহত্যার আগে ওই মেয়ের সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছে সে। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাগিনার মরদেহ হাসপাতালের মর্গে আনা হলেও ময়নাতদন্ত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, রোববার সকালে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন ও তদন্তের কাজ শেষ করে দুপুরে আরএমওকে ফোন দিলে বিকেল ৩টার পর ময়নাতদন্ত হবে না বলে জানিয়ে দেন তিনি।

অথচ মরদেহ পাওয়ার আশায় আমরা বাড়িতে কবর খোঁড়াসহ মরদেহ দাফনের সব কার্যক্রম সম্পন্ন করি। ডাক্তার ইচ্ছা করলেই ময়নাতদন্ত করতে পারতেন। শুধুমাত্র তার খামখেয়ালির কারণে মরদেহ পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের। আজ দুপুরে মরদেহ বুঝে পেলে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা জানতে চাইলে অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, মরদেহ সুরতহাল শেষে রোববার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। আজ সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের ডোম আবদুর রহিম বলেন, সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে ময়না তদন্তের দায়িত্বে থাকা ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. শাহিনুর আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, মরদেহ ময়নাতদন্ত না হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে কর্তব্যরত আরএমও ডা. শাহিনুর আলমের কাছে কৈফিয়ত চাওয়া হবে বলে জানান তিনি ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD