1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে গৃহবধূ কে শ্বাসরোধ করে হত্যা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

দাগনভূঞায় উপজেলার জায়লস্কর ইউনিয়নে পারুল আক্তার (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার ১৩ ডিসেম্বর রাত ১০টার দিকে উপজেলার উপজেলা জায়লস্কর ইউনিয়নে উত্তর বারাহীগুনি পাটোয়ারী বাড়ীতে এ মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে। নিহত পারুল আক্তার ওই বাড়ির প্রবাসী আতাউর রহমানের স্ত্রী ও জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।

আবদুল মতিন চৌধুরী জানান, নিহতের স্বামী ও বড় ছেলে প্রাবাসে থাকেন। তিন সন্তানের মধ্যে ছোট ছেলে ফেনী শহরে গিয়ে ছিলেন। একমাত্র মেয়ের ও বিয়ে হয়ে গেছে। পুত্রবধূ বাপের বাড়িতে বেড়াতে গেছে। বাড়িতে তিনি একাই ছিলেন। ঘটনার দিন দিবাগত রাত ১০টার পর নিহতের একমাত্র মেয়ে স্বামীর বাড়ী থেকে মাকে বার বার মোবাইলে কল দিয়ে মায়ের সাড়া না পেয়ে পিতার বাড়িতে ছুটে এসে ঘরের দরজা খোলা পায় এবং ভেতরে ঢুকে মায়ের গলায় কাপড় প্যাঁচানো মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় পুলিশকে বিষয়টি জানায়।

দাগনভূঞা থানার ওসি আবদুল হাসিম হাত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়েছেন।তবে,রাত সাড়ে ১১টা পর্যন্ত কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি। খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার মো জাকির হাসান নিজে ও এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে গেছেন।তিনি বলেন, হত্যা কান্ডের বিষয়টি পুলিশ অত্যান্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।একই সাথে খুব শীঘ্রই এর ক্লু উদঘাটনে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD