1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দ্বগ্ধ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

ফেনীতে বিদ্যুতের ক্রুটিপূর্ণ সংযোগের কারণে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে এক শিশুসহ একই পরিবারের ৩ জন দ্বগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ মেডিস্ক্যান হাসপাতালের পাশে ইতালী ভবন-২ এর ৫ম তলায় এ দূর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
অহতরা হচ্ছেন, গৃহকর্তা আষিশ কুমার সরকার (৪০) ও তার স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) এবং তার ছেলে রিক সরকার (১০)। তারা ওই ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন।

ফেনীস্থ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৮ টা ৪৮ মিনিটের দিকে ইতালী ভবন-২ এর ৫ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে দ্বগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের ফেইজের কানেকশান ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফৌজুল কবির জানান, অগ্নিদ্বগ্ধ হওয়া আষিশের অবস্থা সংকটাপন্ন। এছাড়াও গৃহবধু টুম্পা রানীর দেহের ৩৫ থেকে ৪০ ভাগ এবং তার ছেলে রিকের দেহের ৪০ থেকে ৫০ ভাগ দ্বগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD