দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মনুরহাট, ছাগলনাইয়া, ফেনীর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মিলনমেলার সর্বাত্মক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে মাদরাসা অডিটোরিয়াম কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ মজুমদারের সভাপতিত্বে মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী এম. হোসাইন পাটোয়ারী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও শিক্ষাবিদ দিদারুল আলম মজুমদার।
সভায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক হাসান মাহমুদ, অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, মাষ্টার মোতাহের হোসেন লিটন, মাওলানা শেখ মহিউদ্দীন পাটোয়ারী, মাওলানা ইব্রাহিম চেয়ারম্যান, মাওলানা আজিজ উল্লাহ, ছাইদুল হক ভূঁইয়া, আমীন আহমেদ, মাওলানা নুরুল আবছার, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাহফুজুর রহমান, নাছির উদ্দিন, মাওলানা রশিদ আহমদ শাহীন, হাফেজ ফারুক আহমদ শামীম প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা উক্ত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সাথে একটি সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে আগামী ১৭ই ফেব্রুয়ারি-২৪ এ মাদ্রাসা ক্যাম্পাসে সবাই মিলিত হবো, ইনশাআল্লাহ। এই উদ্যেশ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে। এতে শিক্ষা মন্ত্রী মহোদয় ও স্থানীয় এমপি মহোদয়কে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে পাওয়ার সম্ভাবনার কথাও এসময় তিনি উল্লেখ করেন।
মাদ্রাসা কমিটির সহ-সভাপতি ও মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিল্পপতি মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত মিলনমেলা শেষে বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে উক্ত মিলনমেলা সাফল্য মন্ডিত করার জন্য আহ্বান জানিয়ে বক্তাগণ বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। গঠিত উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যদের যথাযথ পদক্ষেপ চেয়ে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করে সভাপতির মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।