ফেনীতে পার্কিং করা একটি পিকাআপে উপর খেলতে গিয়ে অসতর্কতা বসত নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ফেনী শহরের আরামবাগ সুইমিংপুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম বিবি মরিয়ম রাইসা ২ বছর ৫ মাস। সে ওই এলাকার নির্মাণ শ্রমিক রেজাউল করিমের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষ দশিরা জানান, দুপুরের খাবার খাওয়ার পর রাস্তার উপর দাড়িয়ে থাকা একটি পিকআপের উপরে উঠে খেলাধুলা করছিল রাইসা সহ আশপাশের শিশুরা। এ সময় হঠাৎ পিকআপ এর উপর থেকে রাইসা নিচে পড়ে যায়। এতে তার মাথা থেতলে যায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার এসআই কোমল চন্দ্র দাস জানান, নিহত শিশুর লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই শিশুর মৃত্যু কিভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে। এ দিকে স্থানীয়রা জানান, দীর্ঘ দিন পর্যন্ত নির্মাণ শ্রমিক রেজাউল ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশাল এর ভান্ডারিয়া এলাকায়। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে রাইসা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।