পরশুরাম উপজেলায় গরীব, দুস্থ,এতিম এবং অসহায় শীতার্তদের মাঝে ফেনী ১ আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরীর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকার সময় মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ৯ ওয়ার্ডের ২৭০ জন লোকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরীর চঞ্চালনায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট,বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবুল হাসেম চৌধুরী,উপজেলা আওয়মীলীগের শফিকুল আলম ঝিনু,সাবেক জাসদ নেতা বাবুল মজুমদার,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস, ইসলামি ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার ইকরামুল হক চৌধুরী ইকরাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্র লীগের নেতৃবৃন্দ। এবং বিকেল ৩ টায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে চিথলিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের ২৭০ জন অসহায় লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সিরাজুল মোস্তফা চৌধুরীর ফেনীর সময় কে জানান তিনি পরশুরাম উপজেলায় উন্নত মানের ২০০০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন।