‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ফেনী, চাঁদপুর ও লক্ষীপুর জেলার ৭৪৫ জন নারী প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার ৩১ জানুয়ারি দুপুরের ফেনী শহরের পিটিআই মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও সদর আসেনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে আর ও উপস্থিত ছিলেন,ফেনীর পুলিশ সুপার মোঃ জাকির হাসান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক, “হার পাওয়ার”র প্রকল্প পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় সুধীবৃন্দ।