1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ডিসি পার্ক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
সীতাকুণ্ডে ডিসি পার্কে চলছে জমজমাট ফুল উৎসব। প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মাসব্যাপী এই ফুল  উৎসব। লাখো ফুলের সমাহারে প্রাকৃতিক রূপে মুগ্ধ দর্শনার্থী ও অতিথি সকলেই। অগণিত দর্শনার্থীদের পদাচরনাণায় আনন্দে মুখর ডিসি পার্ক। ফুল উৎসবের এই মেলায় উচ্ছ্বাসিত অনুপ্রাণিত ফুল প্রেমী দর্শনার্থী সকলেই। উৎসবে আগত সাধারণ জনতা আনন্দে যেন মাতোয়ারা।
ফুল উৎসবের মাঝখানের বিশালাকার পুকুরে চলছে কায়াকিং। পুকুরের দুপাশে ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, কামিনী, বেলি, চেরিসহ দেশি-বিদেশি ফুলের সমারোহ।
হাঁটতে হাঁটতে ফুলের সাথে ছবি তুলছিলেন হাঠহাজারী থেকে আসা আফসানা নেওয়াজ। তিনি বলেন, এর মধ্যে দু”বার আসলাম। অন্যরকম সুন্দর লাগছে। তিনি বলেন, ১ম ফুল উৎসবেও আমি এসেছিলাম তবে তখন এতো আকর্ষণীয় ছিলোনা। অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবার। ভালো লাগলো।
এদিকে এই ফুলের রাজ্যে এখন ফুটতে শুরু করেছে টিউলিপ ফুল। ফুলের সমারোহের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ এখন টিউলিপ।
জানা যায়, শীতপ্রধান দেশে টিউলিপ ফুল হরহামেশাই দেখা যায়। কিন্তু গ্রীষ্মমন্ডলীয় দেশে এটি তেমন একটা দেখা যায় না। টিউলিপ ফুল চাষের ক্ষেত্রে দিনের বেলা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল ধরা হয়। এর চেয়ে বেশি তাপমাত্রা হলে প্রাপ্তবয়সের আগে মানসম্মত ফুল না ফুটতে পারে। স্বাভাবিকভাবে রোপণের ১৮ থেকে ২০ দিনের মধ্যে কলি আসতে শুরু করে এবং ২৫ থেকে ৬০ দিন পর্যন্ত টিউলিপ ফুল স্থায়ী হয়। অনেক সময় আবহাওয়ার কারণে এর ব্যতিক্রমও হতে পারে।
গাজীপুরের দেলোয়ার হোসেনকে দিয়ে এখানে টিউলিপের বাগান গড়ে তোলা হয়। এখন ছাউনির ভেতরে টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। সেখানে শোভা পাচ্ছে লাল, হলুদ, গোলাপি ও সাদা রঙের টিউলিপ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, গত বছর প্রথমবারের মতো ফুল উৎসবে টিউলিপ ফুলের বীজ প্রাথমিকভাবে রোপণ করা হয়েছিল, সফলও হয়েছিল। মোটামুটি ফুল ধরেছিল। এবার ব্যাপক বীজ রোপণ করা হয়েছে। ফুল ফুটতে শুরু করেছে। এ ফুল নিয়ে মানুষের আগ্রহ  ব্যাপক।
উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের জন্য ফুল উৎসবের ২ মাস আগে নেদারল্যান্ডস থেকে সাড়ে পাঁচ হাজার টিউলিপ ফুলের বীজ আনা হয়েছে। যা জেলা প্রশাসনের নিজেদের ব্যবস্থাপনায় গাছ রোপণ করে ফুটানো হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD