1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে চলছে মুহুরি নদীর বেড়িবাঁধের মাটি কাটার মহোৎসব চলছে

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

পরশুরামে চলছে মুহুরী নদীর বেড়ি বাঁধের মাটি কাটার মহোৎসব চলছে। এই মাটি যাচ্ছে আশ পাশের বিভিন্ন ইটভাটায়। এ ভাবে মাটি কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে বেড়িবাঁধ ভেঙে স্থানীয় পৌর এলাকা বিভিন্ন গ্রাম বন্যা কবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার উত্তর বাজারের খোন্দকিয়া দাসপাড়ার সামনে, নিজ কালিকাপুর ও নোয়াবাজার সেতু সংলগ্ন এলাকায় বেড়ি বাঁধের চরের মাটি কেটে নিয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাত ১২টার পর শুরু হয় মাটি কাটা।

এতে ব্যবহার করা হয় এক্সকাভেটর। ১০-১২টি ট্রাক-ট্রলি দিয়ে এসব মাটি নেওয়া হয় পাশের কয়েকটি ইটভাটায়। প্রতিদিন সকাল ৬টা পর্যন্ত বেড়িবাঁধ কাটার মহোৎসব চলে। রাতভর পরশুরাম বাজারের প্রতিটি সড়কে চলে মাটি বহনের গাড়ি। সোমবার ৩০ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, খোন্দকিয়া বেড়িবাঁধ এলাকায় রাতের আঁধারে মাটি কেটে নিয়ে গেছে। সেখানকার বাসিন্দা রাবেয়া আক্তার ও তাঁর ছেলে সৌরভ জানান, খননযন্ত্র দিয়ে প্রতিদিন রাতে মাটি কেটে নিয়ে যায়। উপজেলা প্রশাসনের লোকজন আসার খবর শুনলে কিছু সময়ের জন্য বন্ধ রেখে আবার মাটি কাটা শুরু করে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অবাধে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে একটি চক্র। প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ওই চক্র দিনরাত সমানতালে মাটি বিক্রি করছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ছাগলনাইয়ার আবুল কালাম, মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের আবদুল মুনাফ এবং বিলোনিয়ার হাবিবুর রহমান হাবিব রাতে এক্সকাভেটর দিয়ে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করছেন। মাটি কাটার বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে হাবিব বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছেন কাউতলী গ্রামের আবদুল মুনাফ। তিনি নদীর দুই পাশের মাটি কেটে নিয়ে গেছেন। ওই স্থানের মাটি হাবিব কাটেনি বলে দাবি করেন। এ নিয়ে জানতে মুনাফের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানান, মুহুরী নদীর বেড়িবাঁধের পাশের মাটি কাটার অভিযোগ পেয়ে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু মাটি ব্যবসায়ীরা যেহেতু পাহারাদার বসিয়ে রাখেন, তাই তাদের এখনো ধরা যায়নি। অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD