পরশুরামে ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম আইডিয়াল স্কুলের নবীনদের বরণ এবং এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার ১০ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন অনুষ্ঠানে সহকারী শিক্ষক জামসেদ হোসেন এর পরিচালনায় পরশুরাম আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী হযরত মাওলানা মুহিব্বুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল ইসলাম মহিম, পরশুরাম পৌরসভার সদর কাউন্সিল এনামুল হক এনাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার, বর্ণমালা পাঠশালার প্রধান শিক্ষক এবং সাংবাদিক মহি উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরশুরাম মডেল সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জিন্নাহ। পরশুরাম মডেল ক্যাডেট মাদ্রাসার প্রধান এবং পরশুরাম কলেজ মসজিদে প্রেস ইমাম মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে শুরুতে অতিথি, স্কুলের বিদায়ী শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের কে ফুলেল শুভেচছা করে বরণ করা হয়েছে।এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মানিত অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।