1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

খামারির মুরগি বিক্রির টাকা হাতিয়ে নিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

খামারির মুরগি বিক্রির টাকা হাতিয়ে নিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। ফেনীর ছাগলনাইয়ায় খামারের মুরগি বিক্রির টাকা না দেওয়ায় মাথায় আঘাত করে আবুল কাসেম নামে এক পোল্ট্রি ব্যবসায়ী হত্যা করা হয়েছে। ক্লু-লেস এ হত্যাকাণ্ডের একদিন পরই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন এর জয়নগর গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে আলাউদ্দিন মিন্টু এবং ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের খুরশিদ আলমের ছেলে দ্বীন মোহাম্মদ নয়ন। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফেনী পুলিশ সুপার জাকির হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামিরা পোল্ট্রি ব্যবসায়ী আবুল কাসেমের পূর্ব পরিচিত। আরও একজন সহ তারা মোট চারজন একসাথে প্রায় সময় খামারের পাশে আড্ডা দিতেন। হত্যাকাণ্ডের দু’দিন আগে আবুল কাসেম তার খামারের চার লাখ ৫৭ হাজার টাকার মুরগি বিক্রি করেন। মুরগি বিক্রির টাকা হাতিয়ে নিতে গ্রেপ্তার আসামিরা নানা ফন্দি আঁটতে শুরু করেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা খামারের পাশে বসে আবুল কাসেমকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দেন। এক পর্যায়ে তারা মুরগি বিক্রির টাকা দিতে তাকে চাপ দিতে থাকেন।

টাকা ব্যাংকে এবং এ মুহূর্তে তার কাছে টাকা নেই বলার পরও তারা বিশ্বাস করেনি। তর্কাতর্কির এক পর্যায়ে আলাউদ্দিন মিন্টু আবুল কাসেমের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্বীন মোহাম্মদ নয়ন ও পলাতক অন্যজন তাকে লাথি, কিল-ঘুষি মেরে মৃত্যু নিশ্চিত করেন। পরে পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া খালে মরদেহ ফেলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের সূত্র ধরে ছাগলনাইয়া ও ফেনী সদর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আদালতে জবানবন্দি দেবেন। পুলিশ সুপার আরও জানান, হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামির নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুইজনকে জবানবন্দি নেওয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে আবুল কাসেম বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার ভোররাতে তার মরদেহ খালে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ফেনী হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার আবুল কাসেমের স্ত্রী লিজা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD