1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

এর আগে সরকারি রাস্তার কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়েছিল। কিন্তু ইউনিয়নের নায়েব, চেয়ারম্যান, বন বিভাগ এমনকি ইউএনও পর্যন্ত দায়িত্ব নেয়নি। তাহলে আমাদের কি করার আছে। উপরোক্ত কথাগলো বলছিলেন বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মহির উদ্দিন।

উপজেলার খানপুর ইউনিয়নে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে বিক্রি করেছে প্রভাবশালী গোলাপ হোসেন মন্ডল।

গোলাপ হোসেন খানপুর মধ্যপাড়া গ্রামের মোঃ গাজিউর রহমান ছেলে এবং খানপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের কেরানিক।

স্থানীয়রা জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গাছগুলো কেটে রেখেছিল। আজ শুক্রবার হওয়ায় কেটে রাখা গাছগুলো সরিয়ে নিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের আয়নাল হকের পুকুর পাড় হতে নলবাড়িয়া রাস্তায় লক্ষাধিক টাকা মূল্যের ১৯টি ইউক্যালিপটাস গাছ কেটে ভুটভুটিতে লোড দেওয়া হচ্ছে।

উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে গাছ ক্রেতা জাহিদুল ইসলাম বলেন, ১৯টি ইউক্যালিপটাস গাছ তিনি ৫২ হাজার টাকায় ক্রয় করেছেন।

গাছগুলো রাস্তায় হওয়ায় বিক্রেতা পক্ষের সঙ্গে তার কথা হয়েছে প্রশাসনিক জটিলতা তৈরি হলে বিক্রেতা পক্ষ বুঝবেন।

জানার জন্য গোলাপ মন্ডলের ব্যবহৃত মুঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় তা জানা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় বেশ কয়েকজন এই প্রতিবেদককে জানান, এলাকাবাসীদের গোলাপ মন্ডলের পরিবারের লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু তারা এতটাই প্রভাবশালী যে, এলাকাবাসী সেই অভিযোগ গুলোর কোনো প্রতিকার পায়না।

জানতে চাইলে খানপুর ইউনিয়নের সদস্য ৭নং ওয়ার্ড মোঃ মহির উদ্দিন বলেন, এর আগে রাস্তার কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছিল, কিন্তু ইউপি নায়েব, বন বিভাগ এমনকি ইউএনও পর্যন্ত সেই জব্দ করা গাছগুলোর দায়িত্ব না নেওয়ায় গাছগুলো পাঁচে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন তাহলে আমাদের কি করার আছে।

তবে ফোন রিসিভ না করায় এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD