1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ২২ জুন, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক কাউসার হামিদ সিকদার পিনু।
রোববার (২২ জুন) সন্ধ্যায় তিনি ছাগলনাইয়া থানায় এ জিডি করেন।
সাংবাদিক কাউসার হামিদ সিকদার পিনু চ্যানেল এস সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

গত কয়েকদিন যাবত Syndicate of Feni নামে একটি ফেক আইডি থেকে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কাউসার হামিদ সিকদার পিনু বলেন,গত কয়েকদিন থেকে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের হেনস্থা করছে।যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে ছাগলনাইয়া থানা সাধারণ ডায়েরি করেছি।
এবিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে।
ভুয়া ফেক আইডি থেকে একেকবার একেকজনের বিরুদ্ধে এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ সহ ফেনী জেলাতে কর্মরত
সাংবাদিকবৃন্দরা।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD