বগুড়ার শেরপুর মির্জাপুর পেট্রোল পাম্পের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে অদ
্য (২৪ আগস্ট ) সোমবার ভোর অনুমানিক ৫ টার দিকে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করছে শেরপুর গাড়ীদহ হাইওয়ে পুলিশ। যুবক টির অনুমান বয়স ৩০ এবং ঘটনার সময় ভিকটিম (অজ্ঞাতনামা) উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করছিল বলে জানা গেছে তাতে করে ভিকটিম পাগল ছিল বলে ধারণা করা হচ্ছে ।এসময় অজ্ঞাত নামা একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশেই ছিটকে পড়ে এবং গুরুতর জখম হইয়া ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে।

হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়েছে বলে জানা যায়। এই বিষয়ে শেরপুর গাড়ীদহ হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ(আইসি) মো.আশরাফুল ইসলাম জানান আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।