1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়াল / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

চব্বিশ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। এই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিন সকাল আটটা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাতে সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যাটি হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।

মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়ায় ১৭ জুলাই, ওই দিন দেশে মৃত্যু ছিল ২ হাজার ৫৪৭ জন। সেখান থেকে কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। সেখান থেকে সাড়ে তিন হাজার ছাড়ায় ১২ আগস্ট। সেখান থেকে ৪ হাজার ছাড়াতে সময় লাগল ১৩ দিন।

দেশে করোনায় মৃতদের অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। যারা প্রাণ হারাচ্ছেন তাদের প্রায় ৮০ শতাংশই পুরুষ, বেশির ভাগেরই বয়স পঞ্চাশোর্ধ্ব।

এদিকে, সবশেষ চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ টি নমুনা পরীক্ষা করে দেশে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৪৫ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

এর মধ্যে নতুন করে ৩ হাজার ৮৮১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD