1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

২৮ দিনের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

বেশ কিছুদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ দেশে অনেকটাই কমতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে গত ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। নতুন শনাক্তের সংখ্যাও নেমে এসেছে দুই হাজারের নিচে।

কভিড-১৯ এর সবশেষ পরিস্থিতি তুলে ধরে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে।

দেশে এর চেয়ে কম মৃত্যু হয়েছে গত ৭ আগস্ট। ওই দিন করোনায় প্রাণ হারিয়েছিল ২৭ জন। এরপর একদিনও মৃত্যুর সংখ্যা তিরিশ জনের নিচে নামেনি। বরং বারো দিন প্রাণহানির সংখ্যা ছিল ৪০ জনের ওপরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জন, ৩০ জুন; আর সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন, ২ জুলাই।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯২৯ জনের শরীরে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ২১১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD