1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সিনহা নিহতের তদন্ত প্রতিবেদন প্রকাশ ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন কীভাবে পত্রিকায় প্রকাশ পেল তা জানেন না বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘এ প্রতিবেদন কীভাবে প্রকাশ পেল সেটা আমার জানা নেই। এটা কতখানি সত্য বা কতখানি সত্য নয় এটা আমরা এখন বলতে পারব না, আমরা যেহেতু পড়িনি। আমরা পড়ব তারপর বলব এটা সত্য কি না।’

সচিবালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা যে প্রকাশ করেছেন বা তথ্য সরবরাহ করেছেন, আমি মনে করি কাজটি সঠিক করেননি।’

যে পত্রিকা প্রতিবেদনটি প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা এখনও তা চিন্তা করছি না। একটি পত্রিকা যেহেতু লিখেছে তাই প্রসঙ্গটা প্রকাশ পেয়েছে। আমরা দেখব এর সত্যতা কতখানি এবং কার মাধ্যমে তারা পেয়েছেন। এ ছাড়া বিচারের আগেই কেন তারা এটা প্রকাশ করলেন, এটা আমাদের জানার বিষয় থাকবে। যারা প্রকাশ করেছেন সঠিক করেননি।’

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমাদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দ্ওেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এ প্রতিবেদন পর্যালোচনা করবে। পরে আমরা কী করব সে সিদ্ধান্ত নেব। এটা তদন্তাধীন ও বিচারাধীন মামলা। বিচারক যদি মনে করেন তাদের বিচারকার্যে এ প্রতিবেদন প্রয়োজন, যদি তারা চান তাহলে আমরা এটা তাদের দেব। না চাইলে আমরা তাদের কাছে দিচ্ছি না।’

প্রতিবেদনটি যাতে নিরপেক্ষ হয় সে জন্য যত ধরনের প্রচেষ্টা সেটা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে কোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তাদের প্রতিবেদনের আগে কোনো প্রতিবেদন বের হয়ে সেই তদন্তকে প্রভাবিত করুক এটা আমরা চাই না, এটা বিচারকরাও চান না।’

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে জমা দেওয়া হয়।

খবর: ইউএনবি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD