1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ভারতে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত। দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়েছে দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জনের যা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড। একই সময়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক।

আগের দিন ৯৫ হাজার ৭৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয় যা দৈনিক সংক্রমণে রেকর্ড ছিল। একই সময়ে ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয় যা ছিল এদিন পর্যন্ত সর্বাধিক। এর আগে একদিনে সর্বাধিক ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা সংক্রমিত হয়েছে ৪৫ লাখ ৫৯ হাজার ৭২৫ জন। মারা গেছেন ৭৬ হাজার ৩০৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দৈনিক সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সংক্রমণ ও মৃত্যুতে ভারতের সমানে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৯ লাখ ১৪ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩ লাখ ৩৯ হাজারের বেশি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD