1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং প্রাণনাশের হুমকি / দৈনিক প্রথম সময়

সনাতন সরকার (বগুড়া) থেকে
  • প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
 বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীর হাট এলাকার সিরাজনগর হাসাগাড়ি গ্রামে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং প্রাণ নাশের হুমকি দেওয়ায় একটি অভিযোগ করা হয়েছে। অদ্য (১৫ সেপ্টেম্বর ২০২০) মঙ্গলবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার স্থলে পেশাগত দায়িত্ব পালনে যাওয়া সাংবাদিকগণ এই প্রতিবেদককে জানান, রানিরহাট সংলগ্ন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের নিবাসী শ্রী ভবানী সরকারের. মেয়ে শ্রীমতি অনিতা রানী ( ২২) তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাবার সঙ্গে জ্বর সর্দি কাশির জন্য বিশালপুর ইউনিয়নের সিরাজনগর হাসা গাড়ি গ্রামের মৃত দয়াল সাহার ছেলে হোমিও ডাক্তার শ্রী তোতা সাহার নিকট গত (১৩ সেপ্টেম্বর ) চিকিৎসা নিতে আসে।
ডাক্তার শ্রী তোতা সাহা করোনাকালীন সময় সর্দি-জ্বর কাশির জন্য সু পরামর্শ না দিয়ে তিন মাসের অন্তঃসত্তা নারীকে তিনি নিজেই চিকিৎসা দেন। তার দেওয়া চিকিৎসার ঔষধ খেয়ে শ্রীমতি অনিতা রানী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং এমন অবস্থায় তার রক্তক্ষরণ শুরু হয়। এমতাবস্থায় অনিতা দম্পতির দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন নিমিষেই নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ তার গর্ভের তিন মাসের সন্তান নষ্ট হয়ে যায়। বেদনাদায়ক এই ঘটনা সাংবাদিকদের জানালে তার সঠিক তথ্যে উদঘাটনের জন্য উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি,জাতীয় দৈনিক সমাচার দর্পণ, জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি তাজুল ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মোত্তালিব সরকার,এশিয়ান টিভির ক্যামেরাপারসন মিলন সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ সাংগঠনিক ও মাতৃ জগত পত্রিকার প্রতিনিধি শাহাদত হোসেন, বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি রাকিব সরকার সরেজমিনে গেলে হোমিও ডাক্তার তোতা সরকার ও তার সহযোগী বিশালপুর ইউনিয়নের পাঁচ দেউলী গ্রামের আবুল প্রাং এর ছেলে সরোয়ার হোসেন ওরফে কালু মাস্তান সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা প্রয়োগ করে এবং হত্যার হুমকি সহ এশিয়ান টিভির ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সঙ্গে তিনি দাম্ভিকের স্বরে বলে এই রানীর হাট এলাকায় পুলিশ আসতে ভয় পায় সেখানে তোদের মত সাংবাদিকদের আসতে সাহস হয় কিভাবে। সরোয়ার হোসেন এর এসব উক্তি করার কারণ রানীর হাট এলাকায় উগ্রপন্থী সর্বহারাদের আনাগোনা বেশি,তাই সাংবাদিকরা তাদের নিরাপত্তা জন্য এবং আইনি সহায়তার জন্য সকল সাংবাদিক শেরপুর থানায় উপস্থিত হয়। উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদঠক এশিয়ান টিভির প্রতিনিধি মোত্তালিব সরকার হোমিও ডাক্তার শ্রী তোতা সাহা এবং সরোয়ার হোসেন ওরফে কালু মাস্তান এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে শেরপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন সাংবাদিকরা সাধারণ ডায়েরি করেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD