1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ক্লাবের সমর্থন পাচ্ছেন নেইমার / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন নেইমার। শনিবার রাতে মার্শেইয়ের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান তারকা। এই ঘটনায় ক্লাবকে পাশে পাচ্ছেন নেইমার। তার পক্ষে এক বিবৃতি দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি।

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচটা ০-১ গোলে হেরেছে পিএসজি। ২০১১ সালের পর পিএসজির বিপক্ষে এই প্রথম জয় মার্শেইয়ের। কিন্তু ম্যাচের পর এ নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনায় বরং দুই দুলের খেলোয়াড়দের হাতাহাতি, নেইমারসহ ৫ জনের লাল কার্ড দেখা, মোট ১৭বার রেফারিকে হলুদ কার্ড বের করা।

ম্যাচ শেষ হয়ে গেলেও নেইমারের অভিযোগই বরং এখন আরো উত্তপ্ত করেছে পরিস্থিতি। ব্রাজিলিয়ান তারকার অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটিও করা হয়েছে।

এ অবস্থায় পিএসজি এক বিবৃতিতে বলেছে, ‘পিএসজি খুবই আন্তরিকভাবে নেইমারকে সমর্থন দিচ্ছে। তিনি বলেছেন তার সঙ্গে প্রতিপক্ষের একজন খেলোয়াড় বর্ণবাদী আচরণ করেছেন। ক্লাব আবারও ব্যাপারটা পরিষ্কার করে বলতে চায়, সমাজের কোনো জায়গায় বর্ণবাদের জায়গা নেই। না ফুটবলে, না আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা আশা করি এই জঘন্য আচরণের প্রত্যেক প্রকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে সবাই।’

মার্শেই আবার আলভারোর পক্ষে অবস্থান নিয়েছে, ‘আলভারো গঞ্জালেজ বর্ণবাদী নয়। এই ক্লাবে যোগ দেওয়ার পর তার দৈনন্দিন জীবনযাত্রা তার প্রমাণ বহন করে। তার সতীর্থরাও তার পক্ষে রায় দিয়েছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD