1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর ছাগলনাইয়া নবনির্মিত দু’টি নতুন ভবনের উদ্বোধন করেছেন – শিরীন আখতার এমপি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
 ফেনীর ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ও শুভপুর ইউনিয়নস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দু’টি নতুন ভবনের উদ্বোধন করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১২ টায় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে নবনির্মিত ভবন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শুভপুর উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজহারুল হক’র সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ্ উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ সেলিম, ইউপি আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন ভুঁইয়া, যুগ্ন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম মাস্টার। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাবেক কর কমিশনার জিয়াউল হক সেলিম, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই, সাধারন সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ন সম্পাদক ছলিমউল্যাহ্ ভুঁইয়া, পৌর প্রচার সম্পাদক কাজী মোঃ মহিউদ্দিন, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ইউপি যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম লিটন সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও এলাকাবাসি।
একইদিন ঘোপাল ইউনিয়নস্থ দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আনোয়ার করিম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যগন, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD