1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিক্ষোভের মুখে ‘গোপন অনুষ্ঠানে’ শপথ নিলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

নির্বাচনে অনিয়ম ও কারচুপি বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে ফের বেলারুশের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বিবিসি জানায়, অনেকটা গোপনীয়তা রেখে অঘোষিত এক অনুষ্ঠানে ষষ্ঠ মেয়াদের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তিনি।

প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠানটি সাধারণত জাকজমকভাবে হয়ে থাকে। এবার কঠোর নিরাপত্তার মধ্যে সেটি সারা হয়েছে।

অন্যান্যবারের মতো দিনক্ষণও ঘোষণা করা হয়নি, আচমকা সম্পন্ন হয়েছে এ অভিষেক অনুষ্ঠান।

মধ্য মিনস্কে প্যালেস অব ইন্ডিপেন্ডেনসে এ অনুষ্ঠানে কয়েকশ মানুষ আমন্ত্রিত ছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টা জানায়।

পদত্যাগের দাবির মুখে ফের ক্ষমতাগ্রহণ প্রসঙ্গে লুকাশেঙ্কো বলেন, ‘আমি পারি না, বেলারুশবাসীদের ত্যাগ করার আমার কোনো অধিকার নেই।’

অভিষেক অনুষ্ঠানে হাজির হতে লুকাশেঙ্কোর গাড়িবহরের জন্য বন্ধ করে দেয়া হয় একাধিক সড়ক।

বিরোধী দল অনুষ্ঠানটিকে ‘চোরদের গোপন বৈঠক’ বলে আখ্যা দেয়।

৯ আগস্ট নির্বাচনে অভাবনীয় ব্যবধানে জিতে ফের ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। তবে তার বিরুদ্ধে ভোটচুরি ও অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করে বেলারুশের মানুষ।

লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। সোভিয়েত আমলের পর এমন বড় বিক্ষোভ আর দেখেনি দেশটি।

লক্ষাধিক মানুষের একাধিক সমাবেশে কেঁপে উঠে মিনস্ক। নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ ও নির্বিচারে গ্রেপ্তার চালালেও বিক্ষোভ চালিয়ে আসছে বেলারুশবাসী।

১৯৯২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। এর মাত্র দুই বছর পর দেশটির ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ বছর ধরে দেশের ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন তিনি। তাকে বলা হয় ইউরোপের শেষ স্বৈরাচার।

ভোটচুরির অভিযোগে টানা বিক্ষোভে ভিত নড়ে উঠলেও ক্ষমতায় অটল লুকাশেঙ্কো। রাশিয়ার সরাসরি সমর্থনে বিক্ষোভ দমনেও সচেষ্ট তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD