1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ এস্কান্দারের ৮ম মৃত্যুবার্ষিকী ফেনীতে পালন হয়েছে   / দৈনিক প্রথম সময় 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব:) সাঈদ এস্কান্দারের ৮ম মৃত্যুবার্ষিকী ফেনীতে পালন হয়েছে।

বুধবার বাদ আসর শহরের পাগলা মিয়ার তাকিয়া মসজিদে জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জালাল আহমেদ মজুমদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ খালেক, গাজী হাবিবউল্যাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস.এম.কায়সার এলিন, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।  এর আগে সকালে স্থানীয় কার্যালয়ে পরশুরামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হালিম মানিকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল মনি, পৌর ভারপ্রাপ্ত সভাপতি সাহাদাত হোসেন, সহ-সভাপতি কাজী ইউছুপ মাহফুজ, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, পৌর কৃষক দলের সভাপতি আহম্মদ আজম সিরাজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুল আলম, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন, পৌর সভাপতি নুরুল আবছার চৌধুরী কমল, যুগ্ম-সম্পাদক আতাহার হোসেন পাপরুল, কলেজ সভাপতি কামরুল হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত; ২০১২ সালের এদিনে সাঈদ এস্কান্দার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইসলামিক টিভির চেয়ারম্যান ও ড্যান্ডি ডাইংয়ের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার বড় ছেলে সামশ এস্কান্দার অতনু ও অনিক এস্কান্দার ব্যবসায়ী। একমাত্র মেয়ে সুমাইয়া এস্কান্দার অনন্যা গৃহীনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD