1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফুলগাজীর আমজাদহাটে ‘বন্ধু সংগঠন’র উদ্যোগে অসহায়দের মাঝে অনুদান প্রদান / দৈনিক প্রথম সময়

ফুলগাজীর প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
 ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মানব সেবী সামাজিক সংগঠন ‘বন্ধু সংগঠন’র উদ্যোগে এলাকার বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ধরনের অনুদান প্রদান করেন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্থানীয় কিল্লের দিঘীর পাড়ে বন্ধু সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের ত্রাণ তহবিল থেকে আমজাদহাট ইউনিয়নে বসবাসরত ৩ জন অসহায় মেয়ের বিবাহের জন্য ও ১ জন অসহায় মাহিলার ঘর নির্মান এবং একজন ব্যক্তির চিকিৎসার খরচ বাবদ অনুদান প্রদান করা হয়।
খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মাস্টার অহিদুল ইসলাম’র সভাপতিত্বে বন্ধু সংগঠনের এডমিন মজিবুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী খুরশিদ আনোয়ার ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেননফুলগাজী উপজেল যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডালিম মজুমদার, বন্ধু সংগঠনের উপদেষ্টা মাস্টার নুরুল হক, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, ৫ নং আমজাদহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকা মেম্বার।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনির হোসেন, সহ অর্থ সম্পাদক ডাক্তার জামাল, সাংগঠনিক সম্পাদক আবু শাহ আলাম, প্রচার সম্পাদক মাস্টার বেলাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আসাদ হোসেন সাব্বির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সমাচার পত্রিকার সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ, ফুলগাজী নিউজ ডটকম ও ফেনীর প্রতিদিন পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম (রাজু)।
উল্লেখ্য, গত ৩০ জুলাই মাসে বন্ধু সংগঠন করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও সামাজিক সংগঠনটি আমজাদহাট ইউনিয়নের বসবাসরত অসহায় রোগীদের চিকিৎসা, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ এবং অসহায় গৃহহীনদের গৃহ নির্মাণ সহ অসংখ্য আর্থিক অনুদান প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD