1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মডেলের তথ্যে ভারতের হোটেল থেকে ৯ বাংলাদেশি তরুণী উদ্ধার/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

চাকরির টোপ দিয়ে ভারতে নিয়ে যৌন ব্যবসায় বাধ্য করানো বড়সড় একটি চক্রের খোঁজ পেয়েছে দেশটির পুলিশ। তাদের ধরতে অভিযান চালাতে নেমে শনিবার ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জনই বাংলাদেশি। পশ্চিমবঙ্গের উঠতি এক মডেল সম্প্রতি চক্রটির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে এই অভিযান চালানো হয়।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চক্রটি অল্প বয়সী মেয়েদের ইন্দোরের বিজয় নগর এলাকার একটি হোটেলে আটকে রেখেছিল।

বিজয় নগর পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের ওই মডেল সম্প্রতি মুম্বাইয়ের আরেক মডেলের সঙ্গে একটি ইভেন্টে অংশ নেন। ইভেন্টের নারী ম্যানেজারের প্রস্তাবে কাজ করতে গিয়ে তারা ফাঁদে পড়েন। দুজনকে মারধর করে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। পরে তারা কৌশলে সেখান থেকে পালিয়ে থানায় আশ্রয় নেন।

উদ্ধার হওয়া ১৩ জনের বয়স ১৬ থেকে ৩০।

ইন্দোর পুলিশের ডিআইজি হরিণারায়ণচরী মিশ্র স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘মানব পাচার এবং যৌন ব্যবসায় বাধ্য করানোর অভিযোগে তিন নারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সবাই ইন্দোরের বাসিন্দা। বাংলাদেশি মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে এনে জোর করে এই কাজ করানো হচ্ছিল।’

পুলিশ সদস্যদের কাজে খুশি হয়ে ডিআইজি সবাইকে ২০ হাজার রুপি করে পুরস্কার দেয়ার কথা জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া সাত পুরুষের মধ্যে তিনজনের নাম জানা গেছে: নবীন সিসোদিয়া, কুলদীপ চন্দ্রস্বামী, রাজেন্দ্র দাওয়ার।

এর আগে ১২ সেপ্টেম্বর একইভাবে দেশটির গুজরাট রাজ্যের সুরত এলাকার একটি স্পা সেন্টার থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়। খুলনা থেকে পাচার হওয়া মেয়েটি মোট চারবার বিক্রি হয়!

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD