1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

প্রবাসী শ্রমিকদের বিষয়ে প্রতিবেদন চেয়েছেন প্রধানমন্ত্রী / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরত পাঠানো এবং তাদের জন্য নতুন কাজের বাজার সন্ধানের ব্যবস্থা সম্পর্কিত একটি পরিপুর্ন প্রতিবেদন পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে জমা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে তিনি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের সভাপতিত্বকালে এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশে কর্মসংস্থান ও যারা বিদেশে গেছেন তাদের কিভাবে আরও ভালোভাবে কাজের সুযোগ করে দেওয়া যায় বা কিভাবে আরো দেশে কাজের ক্ষেত্র তৈরি করা যায় সে বিষয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী উজবেকিস্তান ও কাজাকিস্তানের মতো দেশগুলোতে নতুন শ্রম বাজার সন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কারণ, বিদেশের কর্মসংস্থানের জন্য এই দেশগুলো পরবর্তী লাভজনক স্থান হতে পারে, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

আনোয়ারুল ইসলাম আরও জানান, প্রধানমন্ত্রী বিদেশে নতুন চাকরির বাজার অনুসন্ধানের বিষয়ে এবং পুরোপুরি আটকে থাকা প্রবাসী শ্রমিকরা যেসব দেশে কর্মরত ছিলেন তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সম্পূর্ণ প্রতিবেদন জমা দিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃর্ক গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থমন্ত্রী সৌদি আরবের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। যাতে করে সে দেশে বাংলাদেশ বিমানের আরো বেশি ফ্লাইট চালু করা যায়।

তিনি আরও যোগ করেন, অর্থমন্ত্রী মধ্য প্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমা আরও বাড়ানোর জন্য অনুরোধ করেছিলেন কারণ ২৪ দিনের সময়সীমার মধ্যে সৌদি প্রত্যাবাসীদের তাদের কর্মস্থলে প্রেরণ করা কঠিন হবে। তাই, ২৪ দিনের সময় আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৯ সালে ৭ লাখ ১৫৯ জনের বিদেশে কর্মসংস্থান হয়, টার্গেট ছিল ৭ লাখ ১ হাজার। ২০২০ সালে টার্গেট ছিল সাড়ে সাত লাখ। কোভিড-১৯ এর কারণে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ২৭৩ জনের বিদেশে কর্মসংস্থান হয়েছে। গত বছর এই সময়ে ৪ লাখ ৬ হাজার ৯৬২ জনের কর্মসংস্থান হয়েছিল।

তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরে রেকর্ড ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাওয়া যায়। যেটা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

তিনি বলেন, আমরা কোভিডের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু এটা অনেক বেশি হয়ে গেছে, এটা একটা ভালো দিক।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৩৬ জন কর্মী দেশে এসেছেন। এর মধ্যে ২৮ হাজার ৫৮৬ জন ট্রাভেল পাস নিয়ে ফেরত এসেছেন। এদের পুনরায় ফিরে যাওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রায় ১ কোটির মতো মানুষ বাইরে থাকেন বা কাজ করেন। বড় সংখ্যক লোকজন ট্রাভেল করেন।

তিনি বলেন, ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত লকডাউনের মধ্যে ৫ হাজার ৯৭৪ জন বিদেশ থেকে এসেছেন। এদের এয়ারপোর্টে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৌদি আরবে যাওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। কয়েকবার সময় বাড়ানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন কনসিডার করছেন আরও বাড়ানো হবে, যাতে সবাই যেতে পারে।

আকামা পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, আকামা পরিবর্তন করার একটা ব্যবস্থা করার জন্যও অনুরোধ করা হয়েছে। কারণ, অনেক দেশ থেকে অনেক উদ্যোক্তা চলে গেছেন এবং আমাদের বেশিরভাগ লোকই বেসরকারি সেক্টরে চাকরি করেন। ’

করোনা ভাইরাসের এই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ক্ষমতা দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা এইচএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয় মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর পরামর্শ চাইলে তা বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বলে দিয়েছি, যেকোনো সেক্টর রেসপেক্টিভ মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা কর্তৃপক্ষ তারা নিজ বিবেচনায় ব্যবস্থা নেবেন। ’

তিনি বলেন, এরপরও তারা যদি মনে করে যে সাজেশন দরকার বা কোনো রুলিং দরকার মন্ত্রিসভার বা প্রধানমন্ত্রীর, আমাদের যদি রেফার করে তাহলে সেটা বিবেচনা করা হবে। কিন্তু এখন অথরিটি তাদের কাছেই দিয়ে দেওয়া আছে। ’

চলতি বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD