1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক আজ / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)-র বৈঠক আজ। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বাসস জানায়, এ আলোচনায় রোহিঙ্গা সংকট, অভিন্ন নদীর পানির হিস্যা, জ্বালানি, যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং সীমান্ত ইস্যু প্রাধান্য পাবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর কভিড-১৯ মহামারির প্রেক্ষিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ জেসিসির এই বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেবেন।

নয়াদিল্লির কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে, দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছয়টি যৌথ নদী- মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমারের পানি ভাগাভাগির চুক্তির খসড়া নিয়ে আলোচনা করতে এবং শিগগিরই জেআরসি বৈঠক করার জন্য একটি দিকনির্দেশনা দিতে পারেন।

এসব বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা প্রকাশ করেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থগিত হয়ে যাওয়া যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকের নতুন তারিখ বৈঠকে ঘোষণা করা হতে পারে।

জেআরসির সর্বশেষ সভা ২০১০ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছর ভারত সফরের সময় দু’দেশই জেআরসির টেকনিক্যাল কমিটিকে হালনাগাদ তথ্য ও উপাত্ত বিনিময় এবং এ বিষয়ে একটি খসড়া কাঠামো তৈরি করার জন্য একমত হয়েছিলেন।

সূত্রগুলো বাসস’কে  আরও বলেছে, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় উন্নয়ন খাতগুলোর পর্যালোচনা ছাড়াও ‘মুজিব বর্ষ’ চলাকালীন ঢাকা ও নয়াদিল্লির অভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করবে।

গত বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে কমিশনের পঞ্চম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে ৬ষ্ঠ জেসিসির বৈঠকের আয়োজন করার কথা। পঞ্চম বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাদের নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ জেসিসির বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলো হলো- বাংলাদেশের মধ্যম স্তরের ১ হাজার ৮০০ সরকারি কর্মচারীর প্রশিক্ষণ, ঔষধি গাছপালার ক্ষেত্রে আয়ুষ ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ও সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) মধ্যে সহযোগিতা এবং হিরানন্দনী গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে মোংলার ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুবিধার্থে সহযোগিতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD